বদলে গেলো ক্রিকেটের কিছু নিয়ম

আইসিসির কার্যালয়
ক্রিকেট
এখন মাঠে
0

আগামী ১ অক্টোবর থেকে ক্রিকেটের বেশকিছু নিয়মে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা এমসিসির বৈঠক শেষে এসব পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টেস্ট বলের ক্ষেত্রে। আলোকস্বল্পতায় দিনের শেষভাগে খেলা নষ্ট হওয়া এড়াতে এখন থেকে ডে-টেস্টেও গোলাপি বল ব্যবহার করা যাবে।

সেক্ষেত্রে দুই দলকে ম্যাচের আগেই গোলাপি বলের ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ম্যাচের মাঝপথে অবশ্য এই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।

আরও পড়ুন:

এছাড়া নারী এবং পুরুষ ক্রিকেটে বলের আকার নিয়েও এসেছে পরিবর্তন। টেস্টে দিনের শেষ ওভারের মাঝপথে ব্যাটার আউট হলে এখন থেকে পুরো ওভার শেষ করার ব্যাপারেও বাধ্যকতা থাকছে।

এছাড়া ভিন্ন ভিন্ন ফরম্যাটে ইনিংস বিরতির ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এসএইচ