
প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ব্যাটে আশার আলো!
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ
ব্যাটিংবান্ধব উইকেটে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিলো পাকিস্তান। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। যদিও প্রথম ইনিংসে ৪১৩ রান করা বাংলাদেশের চেয়ে এখনও তারা পিছিয়ে ২৩৪ রানে। তৃতীয় দিনে এখন নতুন বলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ (রোববার, ৩ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। তবে ঘোষিত স্কোয়াডের সব সদস্য এখনো আসেননি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ শেষ করে বাকি সদস্যরা যোগ দেবেন বলে জানানো হয়েছে।

একাধিক চমকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা বিসিবির
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় চমক তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার ইবাদত।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এ লক্ষ্যে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে টিম ম্যানেজমেন্টে এসেছে বেশ কিছু পরিবর্তন।

অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত: ডারউইন ও ম্যাকায়ে শান্তদের টেস্ট, সিডনি-ব্রিসবেনে জ্যোতিদের লড়াই
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ (Test Series in Australia) খেলতে অস্ট্রেলিয়া সফর করবেন নাজমুল হোসেন শান্তরা। এর পরপরই অক্টোবর মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল (Bangladesh Women’s Cricket Team)। ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) আজ আনুষ্ঠানিকভাবে এই দুই সফরের ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে।

অ্যাশেজ: শেষ টেস্টে সেঞ্চুরিতে হেডের রেকর্ড
ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড। যা চলতি টেস্ট সিরিজে তার তৃতীয় শতক। এর মাধ্যমে এক টেস্ট সিরিজে ওপেনার হিসেবে যৌথ সর্বোচ্চ তৃতীয় সেঞ্চুরি করলেন তিনি।

রোমাঞ্চ ও চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন বছর
২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেটে অপেক্ষা করছে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জে ভরা এক বছর। পুরুষ ও নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ। ছেলেদের ৯টি ও নারী দলের আছে ৩টি দ্বিপাক্ষিক সিরিজ।

মাউন্ট মঙ্গানুই টেস্ট: উইন্ডিজদের বিপক্ষে বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে এ মৌসুম ঘরের মাঠে খেলার পর্ব শেষ করল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টেস্টে ৩২৩ রানের জয়ে ২–০ ব্যবধানে সিরিজও জিতলো কিউইরা।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজে যত প্রাপ্তি
সিলেটে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের। এরপর ঢাকায় এসে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে ২-০ তে আইরিশদের সিরিজ হারায় টাইগাররা। ঘরের মাটিতে এ সিরিজে শান্তদের আছে প্রাপ্তির অনেক গল্প। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।

সিলেট টেস্ট: তৃতীয় দিন শেষে এগিয়ে টাইগাররা, ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি
সিলেটে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১৫ রানে এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৫ উইকেট।

সিলেটে টেস্ট: প্রথম দিনে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০ রান
সিলেটে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

সিলেট টেস্টে কাল মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড, কারা রাঙাবে বছরের শেষটা?
সিলেটে এ বছরের নিজেদের শেষ টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তাই সিরিজ জয় দিয়ে ২০২৫ সালকে সুন্দরভাবে বিদায় জানাতে মরিয়া দুই দলই। সিরিজ শুরুর আগের দিন দুই অধিনায়কের কথাতেও ফুটে উঠেছে সেই আত্মবিশ্বাস। সিলেট টেস্টে জয় দিয়ে সূচনা করতে চায় উভয় দলই।