২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে খেলা ম্যাচটিই হয়ে রইলো জাতীয় দলের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওডিআই ফরম্যাটকে তিনি বিদায় জানিয়েছিলেন আগেই।
অস্ট্রেলিয়ার হয়ে দুইটি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার। আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে তিনি খেলেছেন ১৪৯ ম্যাচ, যেখানে রান করেছেন ৩৯৯০, বল হাতে নিয়েছেন ৭৭ উইকেট।
আর ১৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮৯৭ রান এবং ৫১টি উইকেট আছে ম্যাক্সওয়েলের। এ ফরম্যাটে ৫টি সেঞ্চুরি করে রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ডের মালিক তিনি। এছাড়া দেশের হয়ে ৭টি টেস্ট খেলে ৩৩৯ রান সংগ্রহ করেছেন এই অলরাউন্ডার।





