অন্যদিকে ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার, গত বছর এর দাম ছিলো ৫০ টাকা কেজি। এছাড়া আগের চেয়ে ১ টাকা কমিয়ে ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে ।
আজ (রোববার, ৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘কৃষকের কাছ থেকে আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ শুরু হবে। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।’
এসময় খাদ্য প্রতিমন্ত্রী জানান, যেসব এলাকায় সুগন্ধি চালের চাষ করা হয় সেসব এলাকাকে প্রাধান্য দিয়ে সুগন্ধি চাল সংগ্রহ করা হবে। এখন ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলেও জানান তিনি।





