আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সকালে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠেছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, লিটন দাসরা।
সিলেট টেস্টে শেষে ঢাকায় এসেই নতুন সিরিজের জন্য প্রস্তুত হয়েছেন তারা। প্রথমবার দলে ডাক পাওয়া মাহফিজুল ইসলাম রবিনও আছেন এই বহরে।
আরও পড়ুন:
কোচিং স্টাফের মধ্যে হেডকোচ ফিল সিমন্স এবং পারফরম্যান্স অ্যানালিস্ট বায়েজিদ যাচ্ছেন দলের সঙ্গে।
আগামীকাল (বুধবার, ১১ নভেম্বর) আরও এক ধাপে ক্রিকেটাররা যাবেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। ১৯ তারিখ জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।




