আগের দিন ২৪৩ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতে ভালোই করেছিল নিউজিল্যান্ড। রেকর্ডগড়া সেঞ্চুরি তুলে নেন গ্লেন ফিলিপ্স। যদিও ব্যক্তিগত ১১৮ রানে ফিরতে হয় তাকে।
ভাঙে হেনরি নিকোলসের সঙ্গে ২১৬ রানের জুটি। এরপর নিয়মিত বিরতিতে কিউই ব্যাটাররা প্যাভিলিয়নে ফিরলেও রানের চাকা সচল রাখেন ওয়ানডাউনে নামা নিকোলস। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৭৫ রানে।
শেষদিকে আর কেউই সঙ্গ দিতে না পারায় নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ভারত তুলেছে ১৩০ রান। ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকা ইয়াসাসভি জয়সওয়াল ফেরেন ৮৫ রান করে।
শেষ পর্যন্ত দিনশেষে ভারত তুলেছে ১৫৯ রান। ফিফটি করা কেএল রাহুলের সঙ্গে অপরাজিত আছেন দেবদূত পাডিক্কাল।





