আগের দিনের ১ উইকেট হাতে রেখে সকালের সেশনে ব্যাটিং শুরু করে শ্রীলংকা। তবে, আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ৭ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন ব্যাটার আসিথা ফার্নান্দো।
ইনিংসে মোহাম্মদ আব্বাসের তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি। তাতে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৯০ রান। স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার। লাহিরু কুমারা দলীয় ৩০ রানে ফেরান তৈয়্যব আরিফকে। এর ৭ রান পরেই মোহাম্মদ তাহা ফেরেন আসিথার বলে।
এরপর আমের জামাল ক্রিজে এসে পরিস্থিতি সামাল দেন। আজান ওয়াইজকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। এই জয়ের মধ্য দিয়ে ২০২৪ সালের পর প্রথম কোনো টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান। ম্যাচ এবং সিরিজসেরা হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস।





