‘মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন রাজনৈতিক নয়, সন্ত্রাসী দলের কাজ’

সজিব হোসেন
দিনাজপুর
বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী
এখন জনপদে
দেশে এখন
0

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এসব সন্ত্রাসী দলের কাজ।

আজ (শুক্রবার, ২০ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘যারা মানুষকে গুম, খুন করলো, জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেলো, তারা ফেসবুকে বুক ফুলিয়ে উস্কানি দিচ্ছে। বাইরের দেশে বসে উস্কানি দিয়ে নিরীহ সরল মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছে। খারাপ কাজের উত্তর খারাপভাবে দেয়া যাবে না, সজাগ থেকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার তুলে দেন মন্ত্রী।

এসএইচ