পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-হাসান

মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলী
ক্রিকেট
এখন মাঠে
0

২০২৬-২৭ সালের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো ক্রিকেটাররা।

বাদ পড়ার তালিকায় আছেন হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হোসাইন তালাত, খুররাম শাহজাদরাও।

আগের বছরের ৩০ জনের তালিকা বাড়িয়ে এবার ৩৮ জনকে চুক্তিভুক্ত করেছে পিসিবি। শীর্ষ ক্যাটাগরিতে আছেন দু’জন- বাবর আজম ও সালমান আগা।

পরের ক্যাটাগরিতে আছেন আজান আওয়াইজ, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। বিসি ক্যাটাগরিতে আছেন ফখর জামান, শাহিন আফ্রিদিরা। সি ক্যাটাগরিতে আছেন শাদাব খান, শাহিবজাদা ফারহানসহ ৭ ক্রিকেটার।

তবে সবচেয়ে বেশি ১৯জনের জায়গা হয়েছে সবশেষ ক্যাটাগরি ‘ডি’তে। বেশকিছু নতুন মুখও আছেন চুক্তিতে। তবে অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারের বাদ পড়ায় বিতর্কের মুখে পড়েছে পিসিবি।

এসএস