সাদাকাত, নাওয়াজ ও ফারহান ইউসুফের অর্ধশতকে ৪৯ দশমিক ২ ওভারে ৩১৩ রান করে দলটি। বিশাল এই রান তাড়া করতে নেমে ১১৫ রানে ৫ উইকেট হারায় ভারত। নিজের উইকেট হারানোর আগে অধিনায়ক তিলক ভার্মার সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। একে একে বাকিরা প্যাভিলিয়নে ফিরলেও ক্রিজের একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক তিলক ভার্মা।
শেষ মুহুর্তে তিলক এবং শাহবাজ আহমেদ সপ্তম উইকেট জুটিতে স্কোরবোর্ডে ১১২ রান যোগ করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ভারত দল। পাকিস্তানের কাছে হেরে গ্রুপ বি তে দ্বিতীয় স্থানে ভারত।
সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষ বড় ব্যবধানে জয় পেতে হবে তিলক ভার্মার দলকে। তা না হলে গ্রুপের অন্য দল নেপাল পাকিস্তানকে হারালে ভারতের সেমিফাইনাল খেলা অনেকটাই অনিশ্চিত।





