আজ (সোমবার, ২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের বাড়ির একটি ভাড়াকক্ষে ফেনসিডিল কেনাবেচার গোপন সংবাদ পায় পুলিশ।
তিনি জানান, এরপর সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই কক্ষের ভাড়াটিয়া মো. আলম। পরে পুলিশের সদস্যরা তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার তৎকালীন আনুমানিক বাজারমূল্য ছিলো ১ লাখ ৯৬ হাজার টাকা।
আরও পড়ুন:
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসির আহম্মেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুন মো. আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী ২০০৪)-এর ১৯(১) ধারার সারণির ৩(খ) অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকায় ইউসুফ হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।




