হ্যাগলি ওভালে সিরিজ নির্ধারণী টেস্টে লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড-ভারত

মাঠে উইকেট উদ্‌যাপনে ওয়াশিংটন সুন্দরসহ ভারতীয় ক্রিকেটাররা
ক্রিকেট
এখন মাঠে
0

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ভারত। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগামীকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম টেস্টে ভারতের রানপাহাড়ের জবাবে নিজেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ বাঁচাতে সক্ষম হয় কিউইরা। তবে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর অন্তত টেস্ট সিরিজটি নিজেদের দখলে রাখতে চান টম ল্যাথামরা। একই সঙ্গে এই ম্যাচে জয় পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসার সুযোগও থাকছে স্বাগতিকদের সামনে।

অন্যদিকে সিরিজ জয়ের লড়াইয়ে ছাড় দিতে নারাজ সফরকারী ভারতও। দ্বিতীয় টেস্টে ব্লেয়ার টিকনারের পরিবর্তে নিউজিল্যান্ডের একাদশে দেখা যেতে পারে জ্যাকব ডাফি কিংবা ম্যাট ফিশারকে। আর হ্যাগলি ওভালের বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে এই ম্যাচের মাধ্যমে আবারও ভারতের একাদশে ফিরতে পারেন পেসার মোহাম্মদ সিরাজ।

এএম