‘শিক্ষা খাতকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করছে’

মাহদী আমিন
দেশে এখন
0

দেশের শিক্ষা খাতকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আরও পড়ুন:

এসময় মাহদী আমিন বলেন, ‘ভালো কাজে অনুপ্রেরণা যোগাতে সবার দায়িত্ব রয়েছে।’

এছাড়া সরকার শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘গত ৯ মাসে শিক্ষাখাতের নানা উদ্যোগ্য বাস্তবায়ন হয়েছে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়ার কারণে।’

এসএইচ