প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, লাহোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি
ক্রিকেট
এখন মাঠে
0

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে পাকিস্তানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তান সফর করতে যাচ্ছে আইরিশরা।

নতুন বছরের শুরুতেই আয়োজিত হবে সিরিজটি। আগামী বছরের ২০, ২২ ও ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। মূলত ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে আয়ারল্যান্ড।

এর আগে আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী গেল বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফর করার কথা ছিল আইরিশদের। তবে বাবর আজমদের আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে সেবার সিরিজটি বাতিল হয়ে যায়।

পরবর্তী সময়ে ওয়ানডে ছাড়াও আরও একটি সংস্করণের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড। তবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে কেবল ৫০ ওভারের সিরিজ খেলতেই রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এএম