ইএফএল কাপ: নিউক্যাসেলের বিপক্ষে আজ মাঠে নামবে ম্যান সিটি

ইএফএল কাপ
ফুটবল
এখন মাঠে
0

ইএফএল কাপের সেমিফাইনালে রাতে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাত ২টায় শুরু হবে ম্যাচ।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি এগিয়ে থেকেই খেলতে নামবে। প্রথম লেগে ২-০ গোলে জয়ের সুবাদে অনেকটাই ফাইনালের পথে এগিয়ে আছে তারা। যদিও এবারের মৌসুমে খুব বেশি ভালো যাচ্ছে না ম্যানসিটির জন্য।

আরও পড়ুন:

লিগ টেবিলে এরইমাঝে আর্সেনালের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে সিটিজেনরা। নিজেদের সবশেষ ম্যাচেও টটেনহামের বিপক্ষে জয় পায়নি তারা। একই অবস্থা নিউক্যাসেল ইউনাইটেডের।

আগের আসরে ইএফএল কাপের চ্যাম্পিয়নরা এবারে সেমিফাইনাল পর্যন্ত আসলেও মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। লিগ টেবিলে ১১ নম্বরে থাকা দলটা অন্তত একটি শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় ম্যানসিটিকে হারিয়ে।

এফএস