চোট নিয়ে বিশ্বকাপে খেলতে যাবেন এমবাপ্পে!

কিলিয়ান এমবাপ্পে
ফুটবল
এখন মাঠে
0

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো মাস চারেক বাকি থাকলেও টুর্নামেন্টে শতভাগ ফিট কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফরাসি গণমাধ্যমের দাবি, হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে খেলতে যেতে পারেন এই তারকা ফরোয়ার্ড।

গত ডিসেম্বর থেকে বাঁ হাঁটুর একটি লিগামেন্টের ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। সবশেষ ফরাসি গণমাধ্যম দাবি করেছিল, শেষ ৬ সপ্তাহ ধরে অনেকটা এক পায়ে খেলে যাচ্ছেন তিনি।

এর আগে, গেল দেড় মাসে রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকটি ম্যাচও মিস করেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগেও রিয়ালের হয়ে নামতে পারেননি এ ফরোয়ার্ড।

আরও পড়ুন:

ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, অস্ত্রোপচারের ঝুঁকি এড়াতে এবং চোটের পরিমাণ না বাড়াতে বিশেষ চিকিৎসা নিচ্ছেন এমবাপ্পে। ফলে লা লিগায় অন্তত তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বিশ্রাম ও পুনর্বাসনে তার হাঁটু কীভাবে সাড়া দিচ্ছে তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সবমিলিয়ে বিশ্বকাপে পূর্ণ ফিট এমবাপ্পেকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এসএইচ