টানা দুই হারের পর টানা দুই ম্যাচে জয়। লামিনে ইয়ামালের মুন্সিয়ানায় আবারো পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতে অবশ্য চেনা বার্সেলোনাকে খুঁজে পাওয়া কঠিন ছিল। ফেরান তোরেস-কুন্দেরা একাধিক সুযোগ কাজে লাগাতে পারেননি।
আরো পড়ুন:
২৮ মিনিটে ফেরমিন লোপেজের বাড়ানো পাসে বার্সাকে লিড এনে দেন ইয়ামাল। ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমায় ভিয়ারিয়াল। তবে ইয়ামালের হ্যাটট্রিকে সেই আনন্দে ভাটা পড়ে। বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন লেভানডস্কি।





