ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ
নিহত ব্যক্তির মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
0

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৬৩) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ (রোববার, ৮ নভেম্বর) দুপুরে মহেশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিয়ার রহমান মহেশপুর পৌরসভার নওদাগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, রোববার দুপুরে ভ্যানচালক বদিয়ার মহেশপুর থেকে যাত্রী নিয়ে কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় যান। সেখানে যাত্রীর ভাড়ার টাকা খুচরা করার জন্য রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন। মহেশপুর থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ