বদলে যাচ্ছে ফিনালিসিমার ভেন্যু, বিকল্প ভাবনায় বার্নাব্যু!

ফিনালিসিমা ট্রফি; লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল
ফুটবল
এখন মাঠে
0

আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যেকার ফিনালিসিমা আয়োজনের জন্য বিকল্প ভেন্যুর ভাবনায় উয়েফা এবং কনমেবল। সম্ভাব্য ভেন্যু হিসেবে আপাতত এগিয়ে আছে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুর নাম।

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ফিনালিসিমা ম্যাচের আয়োজন থেকে নিজেদের নাম এরই মাঝে সরিয়ে নিয়েছে কাতার। দেশটির রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ম্যাচটি।

আরও পড়ুন:

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বদলেছে পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টার মাঝেই নতুন ভেন্যু নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে উয়েফা এবং কনমেবল ফুটবল সংস্থার।

বিকল্প হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুর নাম প্রস্তাব করেছে উয়েফা। যদিও কনমেবল প্রস্তাবটি এখনও গ্রহণ করেনি। আর্জেন্টিনার মাটিতেই ম্যাচ আয়োজনের পালটা প্রস্তাব আছে তাদের পক্ষ থেকেও।

এসএইচ