নেইমারকে বাদ দিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

নেইমার জুনিয়র
ফুটবল
এখন মাঠে
0

নেইমারকে বাদ দিয়ে ফ্রান্স ও ক্রোয়াশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। শতভাগ ফিট নন বলেই দলের বাইরে আছেন তিনি, বলে জানিয়েছেন দেশটির কোচ কার্লো আনচেলত্তি।

গতকাল (সোমবার, ১৬ মার্চ) সান্তোসের হয়ে মাঠে নামার পর নেইমার জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি। তবে তাকে দলে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত তো কোচিং স্টাফের।

এর আগে গতকাল দিবাগত রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

আরও পড়ুন:

ব্রাজিল দলে নেইমার না থাকলেও নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এন্ড্রিক। এছাড়া প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। দলে ফিরেছেন ইবানেজ, দানিলোর।

ফ্রান্স ও ক্রোয়াশিয়ার বিপক্ষে ব্রাজিলে স্কোয়াড |ছবি: সংগৃহীত


দল নিয়ে প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এখনো শতভাগ ফিট নন নেইমার। প্রীতি ম্যাচ দুইটিতে ফিট খেলোয়াড়দেরই গুরুত্ব দেয়া হয়েছে স্কোয়াডে বলে জানান তিনি।

তবে বিশ্বকাপ দল থেকে নেইমারকে পুরোপুরি বাদ দেয়া হয়নি। চূড়ান্ত দলে জায়গা পেতে হলে তাকে দ্রুত ফিটনেস ফিরে পেতে হবে বলে জানিয়েছেন এ বর্ষীয়ান কোচ। সবশেষ প্রায় আড়াই বছর আগে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন তারকা ফুটবলার।

জেআর