সম্পূর্ণ নতুন একাদশে ফ্রান্সের দাপুটে জয়

ফ্রান্সের খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রীতি ম্যাচে ফ্রান্স ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

পুরো একাদশ বদলে মাঠে নেমেও দাপট দেখাল ফ্রান্স। কোচ দিদিয়ে দেশম যেন প্রমাণ করলেন তার স্কোয়াডে তারকার অভাব নেই।

আরও পড়ুন:

ম্যাচের নায়ক তরুণ দিজিরে দুয়ে দুই গোল করে দলকে এগিয়ে নেন। আর একটি গোল করেন মার্কাস থুরাম। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স, এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ে ৩-০ তে। পরে একটি গোল শোধ দেয় কলম্বিয়া।

শেষদিকে মাঠে নামেন কিলিয়ান এমবাপে, তবে গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিশ্বকাপের আগে বেঞ্চ শক্তি আর তরুণদের পারফরম্যান্স সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাস পাচ্ছে ফ্রান্স।

জেআর