এস্পানিওলকে হারিয়ে শিরোপা নিশ্চিতের পথে বার্সা

লামিনে ইয়ামাল
ফুটবল
এখন মাঠে
0

কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাতে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি। এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্ট।

নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শুরু থেকে আধিপত্য বিস্তার করে ফুটবল খেলে বার্সেলোনা। ৯ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের কর্ণার থেকে হেড করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। এরপর আবারও ইয়ামালের অসাধারণ পাস আর সেখান থেকে দল এবং নিজের দ্বিতীয় গোল করেন তোরেস।

আরও পড়ুন:

অন্যদিকে বল দখলে পিছিয়ে থেকেও ৫৬ মিনিটে পোল লোজানোর গোলে ব্যবধান কমায় এস্পানিওল। শেষদিকে আক্রমণে ধার বাড়ায় বার্সেলোনা। শুরুর দুই গোলে অ্যাসিস্ট করা লামিনে ইয়ামাল এবার নিজেই করেন গোল। সেইসাথে ১৮ বছর ২৭২ দিন বয়সে ইয়ামাল ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ ১০০ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন।

৩-১ ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনার হয়ে শেষ গোল করেন বদলি হিসেবে নামা মার্কাস র‍্যাশফোর্ড। লিগে এখনও ৭ ম্যাচ বাকি থাকলেও এই জয়ের পর ৭৯ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে গেছে কোচ হান্সি ফ্লিকের শীষ্যরা।

জেআর