ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার প্রস্তাবে ইতালির ‘না’

ইরান ফুটবল দল; ইতালি ফুটবল দল; ফিফার লোগো
ফুটবল
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের প্রস্তাবে ইরানের বদলে ২০২৬ ফুটবল বিশ্বকাপে সুযোগ পাওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে ইতালি। এ প্রস্তাবে সায় দেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।

ইরান আগেই বাছাইপর্ব পেরিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা ঘিরে ক্রমশই বেড়েছে এ আসরে তাদের না খেলার শঙ্কা।

সেই প্রেক্ষাপটে ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি তাদের বিকল্প হিসেবে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেয়ার প্রস্তাব দেন।

আরও পড়ুন:

যদিও ইতালি স্পষ্ট জানিয়েছে যে, এমন প্রস্তাব গ্রহন করবে না তারা। চারবারের চ্যাম্পিয়নরা মনেপ্রাণে বিশ্বাস করে যে, বিশ্বকাপে খেলতে হলে সেটার যোগ্যতা অর্জন করেই যেতে হয়।

ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি এ প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। এমনকি ফিফাও নিয়ম ভেঙে এমন পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

এসএইচ