চলতি মৌসুমে বার্সার জার্সি গায়ে আর দেখা যাবে না ইয়ামালকে

লামিন ইয়ামালের ইনজুরি
ফুটবল
এখন মাঠে
0

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মৌসুমের বাকি সময় বার্সেলোনার জার্সিতে খেলতে পারছেন না লামিনে ইয়ামাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

গত বুধবার (২২ এপ্রিল) সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টিতে গোল করেন ইয়ামাল। এর ঠিক কিছুক্ষণ পরই বাম পায়ে তীব্র অস্বস্তি নিয়ে মাঠেই লুটিয়ে পড়েন এ বার্সা তারকা।

আরও পড়ুন:

দলের মেডিকেল টিমের সহায়তায় তখন সরাসির ড্রেসিংরুমে চলে যান তিনি। তখনই ধারণা করা হচ্ছিলো দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকতে হতে পারে ইয়ামালকে।

তবে বার্সেলোনার হয়ে মৌসুমের বাকি ম্যাচগুলো খেলতে না পারলেও বিশ্বকাপে ইয়ামালকে স্পেনের হয়ে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এসএইচ