সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সম্পন্ন বাংলাদেশের

অনুশীলনে নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ। ভারতের গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে স্থানীয় সময় আজ (সোমবার, ২৫ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত ছিলেন দামাল কন্যারা।

হেড কোচ পিটার বাটলারের নেতৃত্বে এদিন অনুশীলন শুরু হয় ওয়ার্মআপ দিয়ে। এরপর পাসিং ড্রিল ও পজিশন ভিত্তিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা।

আরও পড়ুন:

অনুশীলনের শেষ দিকে ১১ বনাম ১১-তে ভাগ হয়ে প্রায় ৩০ মিনিটের একটি ম্যাচে অংশ নেন ঋতুপর্ণারা। এ সময়ে ম্যাচে সতর্কতা ও বিভিন্ন পরিস্থিতিতে দলের ভারসাম্য ঠিক রাখতে কোচিং স্টাফরা নিবিড়ভাবে কাজ করেছেন।

ইএ