শোকের মধ্যেই সেমিফাইনাল; নেপালের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দলের একাংশ
ফুটবল
এখন মাঠে
0

নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ (বুধবার, ৩ জুন) সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু ভোরে আসে শিউলির মা মারা যাওয়ার দুঃসংবাদ। একাত্মতা জানিয়ে গতকাল (মঙ্গলবার, ২ জুন) ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকাল ৭টা থেকে থাকা অনুশীলন বাতিল হয় মনিকা-মারিয়াদের।

শিউলি আজিমের মা বাসনা আজিম পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অভিজ্ঞ ডিফেন্ডারের দুঃসময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সতীর্থরা। বাতিল করা হয়েছে সকালের অনুশীলন সেশন। বাংলাদেশের গত দুটি সাফ জয়ে রক্ষণে নির্ভরতা ছিলেন শিউলি।

হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা দলের সবচেয়ে বয়সি খেলোয়াড় তিনি। বুকের ব্যথার জন‍্য মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম‍্যাচে খেলতে পারেননি শিউলি। ভারত ম্যাচের আগে অনুশীলনে ফেরেন তিনি। তবে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও তাকে খেলাননি কোচ পিটার জেমস বাটলার।

জেআর