ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাঁধা পেলেন রেফারি ওমর আরতান

রেফারি ওমর আরতান
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারছেন না সোমালিয়ার আন্তর্জাতিক ফুটবল রেফারি ওমর আবদুলকাদির আরতান।

গতকাল (মঙ্গলবার, ৯ জুন) রাতে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে দেখা যায় ওমর আবদুলকাদির আরতানকে। সেখান থেকে তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফেরার উদ্দেশ্যে যাত্রা করেন। পাসপোর্ট নিয়ন্ত্রণ এলাকায় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি ফিফা, আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং সোমালি জনগণকে ধন্যবাদ জানান।

তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান এ রেফারি। ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, আরতান বিশ্বকাপে না প্রশিক্ষণে অংশ নিতে পারবেন, না কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন। তবে আরতানের ক্ষেত্রে নির্দিষ্ট কারণ জানাতে অস্বীকৃতি জানান তিনি।

জেআর