‘হ্যান্ড অব গড’ থেকে নিলামের রেকর্ড—ম্যারাডোনার সেই জার্সির অজানা ইতিহাস

হ্যান্ড অব গড
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জার্সি পরে বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, করেছেন ‘হ্যান্ড অফ গড’ আর ‘গোল অফ দ্যা সেঞ্চুরি’। পরে সেই জার্সি নিলামে বিক্রি হয়েছে ৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে। কিন্তু এ জার্সির গল্প কি শুরু মাঠের নয়কোচিত পারফর্মেই সীমাবদ্ধ না কি এর পেছনে লুকিয়ে আছে বিস্ময়কর এক ইতিহাস? মেক্সিকো সিটির সাধারণ এক বাজার আর এ বিখ্যাত জার্সির পেছনের গল্প প্রতিবেদনে।

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জার্সিগুলোর একটি। যে জার্সি পরে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা করেছিলেন ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। পরে সেই জার্সিই নিলামে বিক্রি হয় প্রায় ৯ দশমিক ২৮ মিলিয়ন ডলারে। কিন্তু এই কিংবদন্তি জার্সির গল্প কি শুরু হয়েছিল এক সাধারণ রাস্তার বাজার থেকে?

মেক্সিকো সিটিতে বসবাসকারী নির্মাতা ফিডেল ম্যাককেবের নতুন প্রামাণ্যচিত্র ‘এল দিয়েস: মেড ইন তেপিতো’ খুঁজছে সেই প্রশ্নের উত্তর।

আরও পড়ুন:

জনশ্রুতি আছে, ১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার প্রয়োজন হয় নতুন নীল জার্সির। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে দ্রুত সেই জার্সি সংগ্রহ করা হয় মেক্সিকো সিটির বিখ্যাত তেপিতো বাজার থেকে।

তবে এই গল্প নিয়ে রয়েছে বিতর্ক, সন্দেহ এবং নানা মত। সত্যিই কি তেপিতো থেকেই এসেছিল সেই জার্সি? নাকি এটি কেবলই এক ফুটবল কিংবদন্তি? প্রামাণ্যচিত্রটি শুধু একটি জার্সির ইতিহাস নয়, তুলে ধরে তেপিতোর ব্যবসায়ী, স্থানীয় সংস্কৃতি এবং মানুষের গল্পও।

একটি জার্সি, একটি কিংবদন্তি, আর তার পেছনের অজানা ইতিহাস যার খোঁজে ‘এল দিয়েস: মেড ইন তেপিতো।’

এফএস