‘অভিশপ্ত’ নীল জার্সিতেই ইংল্যান্ডের মুখোমুখি হতে চায় আর্জেন্টিনা!

আর্জেন্টিনার নীল জার্সি
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফিফার কাছে বিশেষ অনুরোধ আর্জেন্টিনার। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ‘অভিশপ্ত’ নীল জার্সি পরে মাঠে নামতে চায় লিওনেল মেসির দল। কিন্তু কেন?

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফিফার কাছে বিশেষ অনুরোধ করেছে আর্জেন্টিনা। কিন্তু এতেই হতবাক আলবিসেলেস্তা ভক্ত-সমর্থকরা। কেননা, এ অনুরোধ ফিফা রাখলে ক্ষতির শঙ্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরই বেশি।

স্থানীয় সময় আগামী বুধবার (১৬ জুলাই) রাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের চিরচেনা আকাশী-সাদা বাদ দিয়ে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে চায় লিওনেল মেসির দল। কিন্তু এ জার্সিটা তো আলবিসেলেস্তাদের জন্য অভিশপ্ত! এ জার্সি পরে দুইটি বিশ্বকাপ খুইয়েছেন তাদের তো বটেই-ফুটবলের শ্রেষ্ঠ দুই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি।

১৯৯০ এর ফাইনালে বিষাদের নীল জার্সি পরে ফাইনালে জার্মানির বিপক্ষে হেরেছিলেন দিয়েগো ম্যারাডোনা। সেবার বিতর্কিতভাবে হেরে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা হয়নি ফুটবল ‘ঈশ্বরের’।

আরও পড়ুন

ঠিক এর ২৪ বছর পর এ নীল জার্সিতে ফের একবার স্বপ্ন ভঙ্গ হয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। খুদে জাদুকর লিওনেল মেসিকেও ফিরতে হয় সোনালি ট্রফিটার খুব কাছ থেকে। সেবারও আকাশী সাদাদের গায়ে ছিলো ওই অভিশপ্ত নীল জার্সিটাই। এছাড়াও বহু ম্যাচে এই জার্সি আর্জেন্টিনার জন্য বয়ে এনেছে দুর্ভাগ্য।

এখন প্রশ্ন উঠছে তাহলে কেন যেচে নিজেদের কপাল পুড়াতে চাইছে লিওনেল স্ক্যালোনির দল। উত্তরটা হতে পারে প্রতিপক্ষ ইংল্যান্ডকে মনস্তাত্ত্বিক চাপে রাখা। কেননা এ জার্সি পরেই ‘৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রিটিশদের বিপক্ষে হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি করে তাদের ছিটকে দিয়েছিলেন ম্যারাডোনা।

ঠিক এর ১২ বছর পর ফের একবার বিশ্বকাপে এই নীল জার্সিই আর্শীবাদ হয়ে এসেছিলো ইংলিশদের বিপক্ষে। ‘৯৮ এর রাউন্ড অব সিক্সটিনে ২-১ এ পিছিয়ে পরেও টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছিলো আর্জেন্টিনা। তাই এ জার্সিতেই সুখস্মৃতি বয়ে আনতে চাইছে আলবিসেলেস্তারা।

অন্যদিকে ইংলিশরা খেলবে তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সিতেই। আর্জেন্টিনা হোম জার্সি পরলেও রঙের কোনো সমস্যাও হবে না। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ফিফা। ম্যাচের ২৪ ঘণ্টা আগে অর্থাৎ আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) জানা যাবে, আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে খেলতে পারবে কিনা।

জেআর