আর্জেন্টিনার জয়ে ফকল্যান্ডস যুদ্ধের প্রবীণ যোদ্ধাদের উচ্ছ্বাস

আর্জেন্টিনার সমর্থকদের জয় উদযাপন
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর শুধু আর্জেন্টিনার ফুটবল সমর্থকরাই নয়, উচ্ছ্বাসে ভেসেছেন ফকল্যান্ডস যুদ্ধের প্রবীণ যোদ্ধারাও। স্থানীয় সময় আজ (বুধবার, ১৬ জুলাই) বুয়েনস আইরেস প্রদেশের কিলমেস শহরে রাস্তায় নেমে উদযাপন করেন তারা।

১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের স্মৃতি বহন করা প্রবীণদের কাছে ইংল্যান্ডের বিপক্ষে এই জয় ছিলো শুধুই একটি ফুটবল ম্যাচের ফল নয়, বরং গভীর আবেগের প্রতীক।

আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত ওই দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সঙ্গে যুদ্ধের ইতিহাস এই ম্যাচকে তাদের কাছে আরও বিশেষ করে তোলে। ৭৪ বছর বয়সী যুদ্ধপ্রবীণ হুয়ান কার্লোস সালিনাস আবেগ আপ্লুত হয়ে জানান, এ জয় তাদের জন্য ‘বিশাল এক অনুভূতি’।

আরও পড়ুন:

ইংল্যান্ডকে হারিয়ে এখন শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী রোববারের (১৯ জুলাই) ফাইনাল ঘিরে দেশজুড়ে এখন উচ্ছ্বাস তুঙ্গে।

এফএস