কানাডায় ম্যাচের শুরু থেকেই আক্রমণত্মক ফুটবল খেলতে থাকে দুই দলই। অভিষিক্ত ক্যাসেমিরো, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া শক্তিশালী মায়ামি যদিও শুরুতে বিপাকে ছিলো কিছুটা। তবে ম্যাচের ৭০ মিনিটে হেড নিতে গিয়ে মন্ট্রিয়লের ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান মায়ামির ফরোয়ার্ড জার্মান বেরতেরামে।
দীর্ঘ সময় চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে তাকে মাঠ ছাড়তে হয়। সেই ঘটনার পরই পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন সুয়ারেজ। চলতি মৌসুমে এটি তার নবম গোল। বিশ্রামে থাকা মেসিকে ছাড়াই টানা ষষ্ঠ জয় তুলে নিলো মায়ামি। এ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি।





