বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথমবার জনসম্মুখে মেসি

মেসি
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা ভুলে অবশেষে জনসম্মুখে আসলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার চতুর্থ স্তরের লিগে নিজ মালিকানাধীন দল লিওনেসের খেলা দেখতে হাজির হয়েছিলেন তিনি।

আজ (রোববার, ২৬ জুলাই) আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে লিওনেস ও সেন্ট্রাল কর্দোবার ম্যাচ উপভোগ করেন খুদে জাদুকর। লিওনেস ক্লাবটির মালিক স্বয়ং মেসি, আর সভাপতি তার বড় ভাই মাতিয়াস।

নিজের ক্লাবের অগ্রগতি কাছ থেকে দেখতেই মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শুরুর পর গোপনে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলেও খবর ছড়িয়ে পড়তেই গ্যালারিতে ভিড় করেন সমর্থকেরা। ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি, অনেককে দিয়েছেন অটোগ্রাফও।

মাঠের পাশে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের উপস্থিতিতে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের জন্য একটি সাধারণ চতুর্থ বিভাগের ম্যাচ পরিণত হয় স্মরণীয় এক উৎসবে। এখন বিশ্রাম শেষে ইন্টার মায়ামিতে মেসির ফেরার অপেক্ষা।

জেআর