বিশ্বকাপ জিতে কথা রাখলেন মার্ক কুকুরেয়া

মার্ক কুকুরেয়া
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

নিজের বাইসেপে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের ছবি ট্যাটু করিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।

কথা দিয়েছিলেন, বিশ্বকাপ জিতলে কোচের ট্যাটু আঁকাবেন নিজের শরীরে। সেই প্রতিশ্রুতিই রাখলেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে কুকুরেইয়া লেখেন, ‘প্রতিশ্রুতি পূরণ হলো’।

আরও পড়ুন

গত ১৯ জুলাই নিউ জার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও কুকুরেয়াকে দেয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছিলেন কোচ দে লা ফুয়েন্তে। তবে ফাইনালের আগে বিশ্বকাপ জিতলে অবসরের যে ঘোষণা দিয়েছিলেন কুকুরেয়া, সেই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এ স্প্যানিশ ফুলব্যাক।

জেআর