নতুনদের মধ্যে রয়েছেন সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা জুনিয়র, শাহরিয়ার ইমন এবং শাকিল আহাদ তপু। এদের মধ্যে চারজনই গত মৌসুমে খেলেছেন লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে।
বড় বাজেটের দল গড়ে এবার লিগ শিরোপা পুনরুদ্ধারই তাদের মূল লক্ষ্য। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ফুটবলার নিয়েও রয়েছে বড় পরিকল্পনা। গত মৌসুমের উজবেক মিডফিল্ডার মোজাফফরভকে রেখে বাকি তিন বিদেশি খেলোয়াড় নতুন করে দলে ভেড়াবে মোহামেডান।





