অতিরিক্ত খেলোয়াড় নিয়ে মধুর সমস্যায় চেলসি

চেলসির খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

খেলোয়াড় কেনা নয়, বরং অতিরিক্ত খেলোয়াড় নিয়ে মধুর এক সমস্যায় পড়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। একের পর এক খেলোয়াড় জড়ো করে বর্তমানে ৪১ ফুটবলারের বিশাল এক স্কোয়াড দাঁড় করিয়েছে দু’বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হচ্ছে ড্রেসিংরুমের আয়তন।

১৩ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। ২২ আগস্ট থেকে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। বাকি সব দল যখন নতুন খেলোয়াড় নিয়ে স্কোয়াডের ঘাটতি পূরণের চেষ্টায়, তখন চেলসি ব্যস্ত খেলোয়াড় বিক্রি করতে। সঙ্কট নয়, বরং অতিরিক্ত খেলোয়াড় কেনার কারণে বেতন দিতে গিয়ে আর্থিকভাবে হিমশিম খাচ্ছে তারা।

ছয়বারের ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়নরা বর্তমানে অনুশীলন করছে ৪১ জনের বিশাল এক স্কোয়াড নিয়ে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে হংকং-য়ে প্রাক মৌসুমের প্রস্তুতি ক্যাম্প করছে তারা। সবশেষ স্কোয়াডে যুক্ত হয়েছেন আর্জেন্টিনার ভ্যালেন্টিন বার্কো। এছাড়া নিষেধাজ্ঞা পার করে অনুশীলনে এসেছেন মিকাইলো মুদ্রিক।

আরও পড়ুন:

নিয়ম অনুযায়ী, একটি ক্লাব তাদের স্কোয়াডে ২৫ জন খেলোয়াড়কেই রাখতে পারবে। সে হিসেবে চেলসির স্কোয়াডে বাড়তি আছে আরও ২১ ফুটবলার। সেপ্টেম্বরে শেষ হচ্ছে দলবদল। মাত্র এক মাসের মধ্যেই ১৬ ফুটবলারকে তাই অন্য ক্লাবের কাছে বিক্রি করতে বা ধারে পাঠাতে বাধ্য চেলসি।

অবশ্য চেলসির একাধিক খেলোয়াড়ই আছেন দলবদলের প্রচেষ্টার মাঝে। তবে খেলোয়াড়দের মানের বিপরীতে চড়া দাম চেয়ে বসায় চেলসির সঙ্গে দলবদলের আলাপে কিছুটা সাবধানী ইউরোপের অন্যান্য দলগুলো। শেষ পর্যন্ত চেলসি এই মধুর সমস্যা থেকে মুক্তি পাচ্ছে কি না, সেটাই দেখার বিষয়।

এসএস