মেসির শূন্যতা বনাম স্কালোনির কৌশল: কোন পথে এগোবে আর্জেন্টিনা?

অনুশীলনে ব্যস্ত মেসি
ফুটবল
এখন মাঠে
0

লিওনেল মেসির বিকল্প নেই, তার অবসর নেয়ায় গেমপ্ল্যান বদলাতে হবে আর্জেন্টিনাকে। মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তার মতে, সেই পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি। মেসি-পরবর্তী আর্জেন্টিনার পথচলা কেমন হবে?

একজন মেসি, আর তার জায়গায় শূন্যতা, যে শূন্যতা পূরণ করার মতো দ্বিতীয় কেউ নেই।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এখন দাঁড়িয়ে নতুন এক অধ্যায়ের সামনে। মেসি ছাড়া আলবিসেলেস্তেদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলেও, বাংলাদেশের সাবেক অধিনায়ক এমিলি মনে করেন, সমাধান কোনো একক খেলোয়াড়ে নয় পুরো দলকে নিয়েই।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, লিওনেল মেসির অবসরের পর আমি মনে করি যে ওই পজিশনে তো আসলে রিপ্লেস কোনো প্লেয়ার হবে না। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টারের মতো প্লেয়ার যেহেতু দলে আছে— লাউতারো মার্তিনেস, জুলিয়ান আলভারেজ, যারা বিশ্বের টপ লিগগুলোতে খেলে। সো তাদের ভেতর থেকে সামহাউ এখন ইন্ডিভিজুয়ালি কিছু ভালো পারফরম্যান্স দেখাতে যদি পারে। সো এখন যেটা করতে হবে, ৯০ মিনিটস অ্যাজ এ টিম হিসেবে ফুটবল খেলতে হবে।

মেসির উপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগে যে সৃজনশীলতা, নেতৃত্ব আর ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা ছিল তা একসঙ্গে পাওয়া কঠিন। তাই মেসিকে ভুলে নতুন কৌশলেই এগোতে হবে স্কালোনির দলকে। আর এখানেই কোচকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন এমিলি।

জাহিদ হাসান এমিলি বলেন, আর্জেন্টিনার আরেকটা শক্তির জায়গা হলো তাদের কোচ লিওনেল স্কালোনি। এই কারণে বললাম যে সে দায়িত্ব নেয়ার পর ব্যাক-টু-ব্যাক দুইটা বিশ্বকাপের ফাইনাল খেলা, দুইটা কোপা আমেরিকা জেতা— ডেফিনেটলি এই কোচের ভেতরে অন্যরকমের ট্যালেন্ট আছে।

তাহলে কি আবারও ৩৬ বছরের অপেক্ষা? এমিলির মতে, কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা থাকলেও বিশ্বকাপ জেতার পথ অনেক কঠিন।

মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে গড়পড়তা দল হিসেবেই দেখছেন সাবেক এই ফুটবলার।

জাহিদ হাসান এমিলি বলেন,অন্যান্য দল কলম্বিয়া বলেন বা প্যারাগুয়ে বা উরুগুয়ে যারা আছে বা ব্রাজিল, তাদের যে দলের স্ট্রেন্থ, সেই তুলনায় আর্জেন্টিনা দলটা ভালো। হা, সো স্কালোনি তাদের মেইন স্ট্রেন্থের জায়গা, সেটা সেখানে হয়তো আমার কাছে মনে হয় যে কোপা আমেরিকাটা জিততে পারে, বাট বিশ্বকাপের কথা যদি বলেন, সেটা খুবই ডিফিকাল্ট।

মেসির বিকল্প হয়তো নেই, কিন্তু তার উত্তরাধিকার ধরে রাখার দায়িত্ব এখন পুরো আর্জেন্টিনা দলের। মেসি-পরবর্তী যুগে স্কালোনির কৌশল আর দলীয় পারফরম্যান্সই ঠিক করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা নতুন করে কতটা উজ্জ্বল হতে পারে।

ইএ