পেরিসিচের গোলেও শেষ রক্ষা হয়নি; ক্রোয়েশিয়াকে হারালো স্পেন

জয়ের পর উচ্ছ্বসিতস্পেনের ফুটবলারা
ফুটবল
এখন মাঠে
0

নেশনস লিগে জয়ের রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ক্রোয়েশিয়ার মাঠে ১৭ মিনিটে ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়েও ম্যাচ ঘুরিয়ে দেয় লা রোহারা।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে সমতা ফেরান মিকেল মেরিনো। ১০ জনের ক্রোয়েশিয়ার বিপক্ষে ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্পেনকে ২-১ ব্যবধানের জয় এনে দেন এই মিডফিল্ডার।

টানা ৪২ ম্যাচ অপরাজিতও থাকল স্পেন। অন্যদিকে ওয়েম্বলিতে চেকিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। আত্মঘাতী গোলের পর ৪০ ও ৫৭ মিনিটে জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।

এ ম্যাচে ১২৫তম আন্তর্জাতিক ম্যাচ খেলে পিটার শিলটনের রেকর্ডে ভাগ বসিয়েছেন কেইন। জাতীয় দলের হয়ে গোলসংখ্যাও বেড়ে হয়েছে ৯১। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় ইংল্যান্ড, আর চার ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে স্পেন।

জেআর