২০২৩ সালে ৮৬ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যাম থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। সবশেষ মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেন।
লিগের পাশাপাশি জেতেন দু’টি কাপ শিরোপাও। লম্বা এই চুক্তির মাধ্যমে ২০২৮ ইউরো ও ২০৩০ ফিফা বিশ্বকাপেও নিজের খেলার সম্ভাবনা উজ্জ্বল করলেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন:
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কেইন। ক্লাবের হয়ে ১২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।
এর আগে বায়ার্নের সঙ্গে চুক্তির এক বছরেরও কম সময় বাকি থাকায় বার্সেলোনা ছাড়াও সৌদি আরবের বেশ কিছু ক্লাব কেইনকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। তবে নতুন চুক্তিতে তার জার্মানিতে আরও লম্বা সময় থাকা নিশ্চিত হলো।





