যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জব্দকৃত পণ্য
এখন জনপদে
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (রোববার, ৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩৪টি শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি জিরা, ৩২ প্যাকেট ফুচকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ঔষধ সামগ্রী এবং ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

জেআর