ইংল্যান্ড জাতীয় দলে চোটের ধাক্কা, আর তাতেই খুলে গেল নতুন এক সম্ভাবনার দুয়ার। আর্সেনালের এজরি কন্সার চোটের কারণে খেলতে না পারায় ২৪ বছর বয়সী সেন্টার-ব্যাক হিলকে দলে নিয়েছেন কোচ।
এর আগে মার্ক গেয়ির চোটে দলে ফিরেছেন ড্যান বার্ন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিটি মিনিটই খেলেছেন হিল। ইউরোপা লিগেও বোর্নমাউথের হয়ে অভিষেকের পর থেকে খেলেছেন পুরো সময়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতেছে তার ক্লাব।
প্রিমিয়ার লিগে আছে সাত নম্বরে। ক্রোয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে ইংল্যান্ড। এরপর রোববার মাদ্রিদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।





