প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনা দলের সদস্যরা

অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনা দলের সদস্যরা
ফুটবল
এখন মাঠে
0

উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আবারও এক হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে দেশে ফিরেছেন ফুটবলাররা।

সোমবার দলের খেলোয়াড়দের স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে হাস্যরসেও মেতে ওঠেন তিনি।

মঙ্গলবার রুদ্ধদ্বার অনুশীলনের মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করে আলবিসেলেস্তেরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হবেন কোচ স্কালোনি।

আগামী শুক্রবার বুয়েনস এইরেসের লা বোমবোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর আগামী মঙ্গলবার কর্দোভায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

এফএস