‘এল’ গ্রুপের ম্যাচে টেবিল টপার আইসল্যান্ডের বিপক্ষে খেলবে বুলগেরিয়া। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও গ্রিস।
‘বি’ গ্রুপে সমান চার ম্যাচে দুই দলেরই সংগ্রহ ৮ পয়েন্ট। গোল ব্যবধানে সমান থাকলেও বেশি গোল দিয়ে এগিয়ে ডাচরা। গ্রুপ সেরা হওয়ার দৌড়ে থাকতে নেদারল্যান্ডস ও গ্রিস দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে জার্মানিও।
‘বি’ গ্রুপের ৩ নম্বরে থাকা দলটির সংগ্রহ পাঁচ পয়েন্ট। জার্মানদের প্রতিপক্ষ সার্বিয়া সবগুলো ম্যাচই হেরেছে। ফলে আজ জয় তুলে নিতেই নামবে ডাই ম্যানশাফটরা। একইরাতে স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে সুইজারল্যান্ডও।





