এই ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট হবে রিয়ালের। যে কারণে এই লড়াইয়ে কৌশলের দিকে বেশি মনোযোগ রিয়াল কোচ হোসে মরিনিওর।
এদিকে চুল টানার ঘটনায় নিষেধাজ্ঞার কারণে রিয়ালের হয়ে গেলো কয়েক ম্যাচে মাঠে নামতে না পারা ভিনিসিয়াস আছেন খেলার অপেক্ষায়। ব্রাজিলের হয়ে সবশেষ দুই প্রীতি ম্যাচে পাঁচ গোল করে নিজেকে ফিরে পেয়েছেন ভিনিসিয়াস। ক্লাব ফুটবলেও এই পারফরম্যান্স ধরে রেখে একাদশে ফেরার অপেক্ষা ভিনির।
আরও পড়ুন:
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ১২ ম্যাচে করেন মাত্র এক গোল। সেটা রিয়াল সোসিয়াদের বিপক্ষে।
ভিনিসিয়াসের অনুপস্থিতিতে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারায় রিয়াল মাদ্রিদ।
এছাড়া সেভিয়া, রেসিং সান্তানদার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায় মরিনিওর শিষ্যরা। সেল্টার বিপক্ষে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড শুরুর একাদশে থাকবেন কিনা সংবাদ সম্মেলনে তা পরিষ্কার করেননি কোচ।





