একমাস বিরতির পর মাঠে খেলা ফেরার প্রথম দিনেই দাপট দেখিয়েছে ফর্টিস। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় কর্পোরেট ক্লাবটি। স্কোরশিটে নাম তুলেছেন আরিক বিস্তা, পা ওমর বাবু এবং স্টিফেন চুকুদে।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নাম তোলেন আরিক। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ আর অতিরিক্তি সময়ে বাকি দুই গোল আদায় করে ফর্টিস। গাজীপুরে দিনের আরেক ম্যাচে ফকিরেরপুলকে হারিয়েছে আবাহনী।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে শেখ মোরসালিন এবং ৮৭ মিনিটে আল-আমিনের গোল পয়েন্ট এনে দিয়েছে মারুফুল হক শিষ্যদের। আর মানিকগঞ্জে জাফরের ৮৮ মিনিটের গোলে ব্রাদার্সকে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি।





