সেঞ্চুরিয়নে আগে থেকেই ছিল এদিন বৃষ্টির সম্ভাবনা। হয়েছেও তাই নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। টস পর্বেই ধাক্কা বাংলাদেশ শিবিরে। সুপার স্পোর্টস পার্কের পেস বান্ধব উইকেটে ভাগ্যটা সহায় হয়নি টাইগারদের।
আগে ব্যাট করতে এসে সেঞ্চুরিয়নের আকাশের মতোই মলিন ছিল বাংলাদেশের ব্যাটিং। দলীয় ৬ রানেই টাইগার ডেরায় প্রথম আঘাত, মার্কো ইয়ানসেনের বল খোঁচা দিয়ে ফিরলেন তানজিদ তামিম।
এরপরর ঘুরে দাড়ানোর ইঙ্গিত দিলেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন ও নামজুল শান্ত। গড়লেন ৩৪ রানে জুটি। তবে দলীয় ৪০ রানে আনরিখ নরকিয়ার শিকার রবিন। বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাটে এলো সর্বোচ্চ ২৩ রান।
একই ওভারে ফিরলেন নাজমুল শান্ত। পরাস্ত হয়েছেন নরকিয়ার আউট সুইং ডেলিভারিতে। অধিনায়কের ব্যাটে দল পেয়েছে মাত্র এক বাউন্ডারি।
দলীয় ৬০ রানে বাইরের বল ব্যাটে লাগিয়ে বোল্ড হয়েছেন মুমিনুল হক। প্রোটিয়াদের বিপক্ষে ১০ গড়ে রান করা মুমিনুল এদিন করেছেন অবশ্য ১৮ রান।
ব্যাটিংয়ের হাল ধরতে পারেননি ছন্দে থাকা হৃদয় কিংবা মুশফিকের যায়গায় সুযোগ পাওয়া জাকের আলি অনিক। আর টেইল এন্ডাররাও পারেনি এমন ভয়ানক উইকেটে টিকে থাকতে। স্কোর কার্ডেও একশ ছোঁয়াও হয়নি বাংলাদেশের।
খেলা শুরুর ৩৪ ওভারের মধ্যেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে আসে স্বাগতিকরা। শুরুতে শরিফুল আঘাত হানলেও মার্করাম বেঁচে যান সামান্যর জন্য।
তবে বাংলাদেশ সাফল্য পেয়েছে ৪৯ রানের মাথায়। সেই মার্করামকেই ইবাদাতকে ফিরিয়েছেন উইকেটের পেঁছনে ক্যাচ বানিয়ে।
এরপর একারম্যান-হামজা জুটি আর কোন বিপদ হতে দেয়নি স্বাগতিকদের। প্রথম দিন শেষ করেছে হাতে ৯ উইকেট রেখে।





