সেনেগাল নাকি মরক্কো—আদালতের রায়ে নির্ধারিত হবে আফ্রিকান কাপের চ্যাম্পিয়ন

আদালতের রায়ে নির্ধারিত হবে আফ্রিকান কাপের চ্যাম্পিয়ন
ফুটবল
এখন মাঠে
0

লম্বা জটিলতা শেষে আফ্রিকান কাপ অফ নেশন্সের শিরোপা নির্ধারণী চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আজ। সেনেগালের হাতেই কি থাকবে শিরোপা নাকি আদালতের রায়ে চ্যাম্পিয়ন হবে মরক্কো, সবই জানা যাবে মঙ্গলবার রাতে। যদিও গণমাধ্যমের খবর বলছে, মাঠের ফলাফল পালটে যেতে পারে ফ্রান্সের আদালতের রায়ে।

জানুয়ারির শেষ সপ্তাহ। সেনেগালের রাজধানী ডাকারে দিনভর উৎসব। পরপর দুইবার আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্ব উদযাপন করলো লায়ন্স অফ তেরাঙ্গা। কিন্তু উৎসবের আনন্দ মাটি করে দিয়েছিল কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল।

মরক্কোর নাটকীয় ফাইনালে নিজেদের বিপক্ষে যাওয়া পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়েছিল সেনেগাল। ফিরে এসে ম্যাচও জেতে তারা। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার শাস্তি হিসেবে সেনেগালের ট্রফিই কেড়ে নিয়েছিল সিএএফ। মরক্কোকে ঘোষণা করা হয় বিজয়ী। কিন্তু, পুরো বিষয়টি হজম করতে পারেনি সেনেগাল। ট্রফির দাবি নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতে মামলাও করেছিল তারা। ফাইনালের প্রায় ১০ মাস পর সেই ঐতিহাসিক রায়ের পালা।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে সিএএফ জানায়, রায় চূড়ান্ত হয়েছে। আফ্রিকান কাপ অফ নেশন্সের ২০২৬ সালের চ্যাম্পিয়ন কারা হবে তা জানানো হবে সুইজারল্যান্ডের কোর্ট অফ অ্যাট্রিবিউশন অফ স্পোর্টস থেকে।

এই রায় সেনেগালের ফুটবল সংস্থা মেনে নেবে কি না, তাও এক বড় প্রশ্ন। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, মরক্কোকেই জয়ী ঘোষণা করা হতে পারে সুইজারল্যান্ডের ক্রীড়া আদালত থেকে। মরক্কোর ফুটবল ফেডারেশনের বাইরে এরইমাঝে উৎসবই করতে শুরু করেছেন সমর্থকরা। যদিও তাদের উৎসব আর গুঞ্জন শেষ পর্যন্ত টিকে থাকছে কি না, তা জানা যাবে বাংলাদেশ সময় বুধবারের প্রথম প্রহরে।

এফএস