চ্যাম্পিয়ন্স লিগে রাতে ভিন্নি ম্যাচে মাঠে নামছে সুপার জায়েন্টরা

বার্সেলোনা, পিএসজি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখ
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে মাঠে নামছে ৪ জায়ান্ট বার্সেলোনা, পিএসজি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার প্রতিপক্ষ আজারবাইজানের ক্লাব সাবাহ এফকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ রোমা। অন্যদিকে ক্লাব ব্রুজের মাঠে কঠিন পরীক্ষায় লিভারপুল আর লিলের বিপক্ষে হ্যারি কেইন ও ওলিসেকে ছাড়াই মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বার্সেলোনা। এবারের প্রতিপক্ষ আজারবাইজানের ক্লাব সাবাহ এফকে। শক্তি সামর্থ্যে যোজন যোজন এগিয়ে থাকা কাতালন জায়ান্টদের সামনে কঠিন পরীক্ষার অপেক্ষায় স্বাগতিকরা।

চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে হান্সি ফ্লিকের শিষ্যরা। আক্রমণভাগে রাফিনিয়া, পেদ্রি ও ফেরমিন লোপেজ হতে পারেন বড় ভরসা। তবে চোটের কারণে থাকছেন না লামিন ইয়ামাল। অন্যদিকে চার ম্যাচে মাত্র ১ জয়ে ৩ পয়েন্ট সাবাহ এফকের। ঘরের মাঠে বার্সেলোনাকে রুখে দিয়ে অঘটনের স্বপ্ন দেখছে আজারবাইজানের ক্লাবটি।

পার্ক দে প্রিন্সেসে জয়ের লক্ষ্যে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ২০ গোল করে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছে লুইস এনরিকের শিষ্যরা। আক্রমণভাগে ওসমান ডেম্বেলে ও খাভিচা কাভারাসখেলিয়ার অনুপস্থিতি থাকলেও ভরসা হয়ে থাকবেন ভিতিনিয়া ও সতীর্থরা। অন্যদিকে পারমাকে ৫-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী রোমা। ডনিলে মালেন ইতালিয়ানদের বড় অস্ত্র।

জান ব্রেইডেল স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে সেরা আটের লড়াইয়ে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামবে বেলজিয়ামের ক্লাব ব্রুজ ও লিভারপুল। ব্রুজের মাঠে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে অল রেডরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত ক্লাব ব্রুজ। নিজেদের মাঠে তাই আত্মবিশ্বাসী বেলজিয়ান ক্লাবটি।

যদিও চোটের কারণে জান ভার্জিলির খেলা অনিশ্চিত, সেই সাথে ডিফেন্ডার জোয়েল অর্ডোনেজ থাকছেন না। ফলে রক্ষণ সামলানোই হবে তাদের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে লিভারপুলে চোটের কারণে কোডি গাকপোর খেলা নিয়ে রয়েছে সংশয়। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে গ্যালাতাসারের কাছে ৩-২ গোলে হেরেছিল অলরেডরা।

আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লিল। তবে ম্যাচের আগে জার্মান জায়ান্টদের বড় ধাক্কা। চোটের কারণে নেই দলের প্রধান গোল ভরসা হ্যারি কেইন ও মাইকেল ওলিসে। অন্যদিকে চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া লিলের লক্ষ্য ঘরের মাঠে ঘুরে দাঁড়ানো। দুই দলের আগের দুই লড়াইয়ে দুইবারই জিতেছে জার্মান জায়ান্টরা।

জেআর