হোগানের আসল নাম টেরি বোলিয়া। কয়েক সপ্তাহ ধরেই হোগানের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন চলছিল। যদিও গত সপ্তাহে তার স্ত্রী জানান, হোগানের শরীরিক অবস্থার অবনতি হয়নি। বরং, একাধিক অস্ত্রোপচারের পর হোগানের হৃৎপিণ্ড সবল আছে।
আশির ও নব্বইয়ের দশকের সবচেয়ে খ্যতিমান রেসলারদের মধ্যে হোগান অন্যতম। লাল-হলুদ পোশাক আর রিয়েল আমেরিকান শিরোনামের প্রবেশ সংগীত (এনট্র্যান্স মিউজিক) ছিল হোগানের ট্রেড মার্ক। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পরও রেসলিং চালিয়ে গেছেন তিনি।





 production facilities-320x167.webp)