ব্যাংককে ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। চতুর্থ মিনিটেই গোল করেন চাইনিজ তাইপের লি চি শুয়ান। তবে ম্যাচের ১৫তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম।
আরও পড়ুন:
এরপর দ্বিতীয় কোয়ার্টারে দুই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ও আমিরুল। চতুর্থ কোয়ার্টারে স্কোরলাইন ৪-১ করেন দ্বীন ইসলাম।
তবে এরপরেই দুই গোল শোধ করে তাইনিজ তাইপে। তবে শেষ পর্যন্ত লিড অক্ষুণ্ন রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।





