প্রায় সাড়ে চার ঘণ্টার লড়াইয়ে পাঁচ সেটে ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ এবং ৬-১ গেমে জয় তুলে নেন তিনি। শুরুতে একতরফা আধিপত্য দেখালেও দুর্দান্তভাবে ফিরে আসেন কবোল্লি। চতুর্থ সেট টাইব্রেকারে জিতে ম্যাচকে নিয়ে যান নির্ধারণী পঞ্চম সেটে। তবে শেষ সেটে আর কোনো সুযোগ দেননি স্ফেরেফ। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই আবেগে কোর্টে শুয়ে পড়েন ২৯ বছর বয়সী এই তারকা।
আরও পড়ুন:
এর আগে তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হারের হতাশা সঙ্গী হলেও, চতুর্থ প্রচেষ্টায় জিতে নিলেন স্বপ্নের ট্রফি। ১৯৯৬ সালের পর তিন দশকের মধ্যে প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিও গড়লেন আলেক্সান্ডার স্ফেরেফ।





